আমার ব্লগে আমি পশ্চিম্বঙ্গের নির্বাচন নিয়ে কিছু কথা বলতে চাই। এখানে বামপন্থীদের বরাবরি অবস্থা ভাল থাকে, অন্তত বিগত ত্রিশ বছরে এরকমটাই হয়ে এসেছে। কিন্তু এই ২০০৯ এর লোকসভা নির্বাচন বামপন্থীদের কাছেও কিছুটা কঠিন লড়াই হবে। কারণ জমি আন্দোলন নিয়ে বিরোধীদের খানিক শক্তি বৃদ্ধি এবং কংগ্রেসের সাথে তৃণমূলের জোট। এটাও ঠিক গ্রাম বাংলায় তৃণমূল খানিক জমে বসেছে কারণ তাদের সঙ্গে জড়িয়ে আছে মাওবাদীদের ধ্বংসাত্মক রাজনীতি। মানুষকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে তারা হঠাতে চায় বামপন্থীদের দীর্ঘদিনের সংগ্রাম আর ঐতিহ্যকে। তবে এই রাজনীতির লড়াই বামপন্থীরা রাজনৈতিক ভাবেই করবে আশা করব। সবাই এবারের ভোটে বামপন্থীদের বিপুল ভোটে জয়ী করুন।
বাংলায় তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেস জোট করে যে বিশ্বাসঘাতকতা করেছে সিপিএমর সাথে, তার জবাব হবে এই নির্বাচন।
VIEWERS
Thursday, March 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment